প্রকাশিত: ০৬/১১/২০২০ ৭:২০ পিএম

আব্দুল মালেক::
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি হযরত মোহাম্মদ( সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে দেশের শেষ প্রান্তের দ্বীপ সেন্টমার্টিনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
৬ ই নভেম্বর জুমাবার বাদে জুমা সেন্টমার্টিন সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
পবিত্র জুম্মার নামাজ শেষে সেন্টমার্টিন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে বাজার ও দ্বীপের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা ও সাধারণ ধর্মপ্রিয় মুসলিম উম্মাহ।
মিছিল ও সমাবেশ থেকে বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্ব থেকে ফরাসি দুতাবাস সরিয়ে দেওয়া এবং ফরাসির সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
সেন্টমার্টিন দ্বীপের ৬টি জামে মসজিদের জুম্মার নামাজ শেষে একের পর এক মিছিল জড়ো হতে থাকে কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রসঙ্গে। মিছিলকারীদের হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ফিরোজ আহমদ খাঁন এর সভাপতিত্বে সাংবাদিক মাওঃ নুর মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেন্টমার্টিন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওঃ হাফেজ আবুল হোসাইন, সেন্টমার্টিন পূর্ব পাড়া ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা পরিচালক মাওঃ এম এ তাহের শাহীন, সেন্টমার্টিন পূর্ব পাড়া জামে মসজিদের খতীব মাওঃ নুরুল কবির, ইসালামিক রিসার্চ সেন্টারের পরিচালক মাওঃ মোহাম্মদ ইসমাইল, বিশিষ্ট ব্যবস্যায়ী ও সমাজ সেবক এম এ রহিম জেহাদী, সেন্টমার্টিন হুফ্ফাজ কাফেলার সভাপতি হাফেজ ইমরান হোসাইনী, ইউপি সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান খান, গলাছিপা জামে মসজিদের খতীন মাওঃ হাফেজ জুবাইর, ডেইল জামে মসজিদের খতীব মাওঃ শাহেদ আলম, ডেইল জামে মসজিদের ইমাম মাওঃ ওসমান গনি, ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওঃ হাফেজ মোহাম্মদ হোসাইন, হাফেজ রুহুল আমিন, হাফেজ মোহাম্মদ রফিক জদীদ, হাফেক মোহাম্মদ রফিক কদীম, মাওলানা ওমর ছিদ্দিক, সেন্টমার্টিন রহমানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুর রহীম গাজী,মাওঃ আবছার উদ্দীন, হাফেজ মোহাম্মদ রফিক, বিশিষ্ট ব্যবস্যায়ী মাওঃ মোহাম্মদ সেলিমসহ অনেকেই বক্তব্য রাখেন এবং দ্বীপের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer