প্রকাশিত: ১১/০৩/২০২২ ৯:৪৭ এএম


মুসল্লিদের সহযোগিতার লক্ষ্যে মসজিদুল হারামে দোভাষী নিয়োগ দিয়েছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। মহামারি বিষয়ক বিধি-নিষেধ উঠিয়ে দেওয়ার পর দোভাষীদের নিয়োগ দেওয়া হলো। ‘ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ট্রান্সলেশন’ বিভাগের সহকারী সচিব আহমদ বিন আবদুল আজিজ আল হুমাইদি বলেন, মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে কর্তৃপক্ষের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে দোভাষীদের নিয়োগ দেওয়া হয়েছে।

মহামারিসংক্রান্ত বিধি-নিষেধ তুলে দেওয়ার পর পবিত্র দুই মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। এখন পূর্ণ ধারণক্ষমতার পরিমাণ মুসল্লি উভয় মসজিদে নামাজ আদায় করতে পারবে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি করোনাকালের দীর্ঘ ৩০ মাস পর সাত বছর বা এর বেশি বয়সী শিশুদের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বশেষ ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্বসহ সব ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়। এর আগে গত বছরের ১৭ অক্টোবর সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ করোনা বিষয়ক বিধি-নিষেধ শিথিল করে সৌদি আরব।

সূত্র : আরব নিউজ

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer