প্রকাশিত: ১৬/০৫/২০১৮ ৭:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৪ এএম
অনলাইন ডেস্ক:;

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) ট্রুডো তার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, কানাডাসহ বিশ্বের সব মুসলিমদের জন্য একটি সৌভাগ্যশালী ও শান্তিপূর্ণ রমজান কামনা করছি।

রমজান মুবারাক!ভিডিও বার্তায় প্রথমেই সালাম দিয়ে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার স্থানীয় সময়) থেকে কানাডাসহ বিশ্বের সব মুসলিমদের জন্য শুরু হচ্ছে পবিত্র রমজান। আগামী এক মাস তারা একসঙ্গে মসজিদে ও ঘরে জড়ো হয়ে প্রার্থনা করবেন। তারা সারাদিন রোজা রাখবেন আর সন্ধ্যায় একসঙ্গে মিলে মিশে ইফতার করে রোজা ভাঙবেন। এ সময় আত্মীয়স্বজন ও বন্ধুরা সবাই একে অন্যের প্রতি পবিত্র রমজানের মৌলিক মূল্যবোধ তাদের আচরণে প্রকাশ করবেন।

ট্রুডো বলেন, রমজান আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা একে অপরের প্রতি সহানুভূতি, কৃতজ্ঞতা ও উদারতার মতো রমজানের মূল্যবোধগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। পবিত্র রমজান আমাদের আরও মনে করিয়ে দেয়, আমরা কতটা সৌভাগ্যশালী এবং কীভাবে আমরা নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে পারি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer