প্রকাশিত: ২৭/১১/২০১৭ ১০:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৯ এএম

ডেস্ক রিপোর্ট ::

সারা পৃথিবীতে ১৮০ কোটি মুসলিম রয়েছে। ইসলামের বিধান অনুযায়ী প্রতিটি মুসলমানকে হালাল উপার্জন করে হালাল খাবার গ্রহণ করতে হয়। আরবী শব্দ ‘হালাল’ এর অর্থ  অনুমোদনযোগ্য। ধর্মীয় বিধিতে মুসলিমদের যেসব খাবার খাওয়ার অনুমোদন দেয়া হয়েছে, তাই হালাল।

দুবাইভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে হালাল গোশতের সিংহভাগ আসে অমুসলিম দেশ থেকে। সরবরাহকারী শীর্ষ ১০ দেশের মধ্যে মাত্র দুটি মুসলিম দেশ রয়েছে।

দুবাই ইসলামিক ইকোনমিক ডেভেলপমেন্ট সেন্টার জানায়, গোটা পৃথিবীতে হালাল গোশত বিক্রি হয় ৪১৫ বিলিয়ন ডলারের। কিন্তু হালাল গোশতের সরবরাহকারী বৃহৎ ১০টি দেশের মধ্যে ৮টিই অমুসলিম দেশ। এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় দেশ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে ভারত। এরপর একে একে এসেছে ফ্রান্স, চীন, সুদান, নেদাল্যান্ডস, স্পেন, সোমালিয়া, তুরস্কের নাম।

অন্যদিকে আমদানিকারক শীর্ষ ৫টি দেশের প্রথমে রয়েছে সৌদি আরব, এরপর পর্যায়ক্রমে রয়েছে মালয়েশিয়া, কাতার, ইন্দোনেশিয়া ও মিশর।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...