প্রকাশিত: ১৭/১২/২০১৯ ৯:২১ পিএম

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে ভারতের কোনো নাগরিকের ওপর প্রভাব পড়বে না। মঙ্গলবার ঝাড়খণ্ডে এক নির্বাচনী সভায় মুসলিম সম্প্রদায়কে এভাবেই আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাশাপাশি তিনি নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের পেছনে কংগ্রেসের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ক্ষমতা থাকলে কংগ্রেস ঘোষণা করুক, তারা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব দিতে রাজি।

মোদির দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে মুসলিমদের ভয় দেখাচ্ছে ভারতের বিরোধীরা। তিনি বলেন, আমি কংগ্রেস ও তার সহযোগীদের খোলা চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকে তো ঘোষণা করুন যে আপনারা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব দেবেন। একবার একথা বললেই তাদের কড়া মূল্য চোকাতে হবে। একইসঙ্গে মোদির চ্যালেঞ্জ, জম্মু ও কাশ্মীরেও আর কোনোদিন সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করতে পারবে না কংগ্রেস।

এদিন ভারতের মুসলিমদের আশ্বস্ত করে মোদী বলেন, মুসলিমদের ভয় দেখাতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা প্রচার করছে কংগ্রেস। এই আইন ভারতীয় নাগরিকদের ওপর কোনো প্রভাব ফেলবে না।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer