প্রকাশিত: ১২/০৪/২০১৭ ১০:২৫ পিএম , আপডেট: ১২/০৪/২০১৭ ১০:৩৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নান ও  শরীফ শাহেদুল ওরফে বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

১২ এপ্রিল বুধবার রাত ১০টা ০১ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

প্রসঙ্গত, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহতের ঘটনায় করা মামলায় মুফতি হান্নান, শাহেদুল ও রিপনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে রিভিউ আবেদন করেন তারা।

১৯ মার্চ রোববার রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। ২১ মার্চ মঙ্গলবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়।

রাষ্ট্রপতির কাছে মুফতি হান্নান, শাহেদুল ও রিপন প্রাণ ভিক্ষার আবেদন করলে তিনি তা নাকচ করে দেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...