প্রকাশিত: ২৯/১১/২০২০ ৯:১২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে উখিয়া উপজেলায় একশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে।

ভূমিহীন ও গৃহহীনদের গৃহপ্রদান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ২৮ নভেম্বর উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবার বাছাই করার জন্য সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এই অনন্য উদ্যোগটি সফল ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এ বাছাই কার্যক্রম পরিচলানা করা হয়।বাছাই অনুষ্ঠানে গ্রামপুলিশ, ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করা হয় বলে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ জানান। শীঘ্রই বাছাইকৃতদের খাসজমি বরাদ্দ দেয়া হবে এবং সেই জমিতে সরকারি অর্থায়নে গৃহনির্মাণ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ গত ২৬ নভেম্বর করোনামুক্ত হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোন অফিসিয়াল সভায় অংশ নিলেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer