প্রকাশিত: ১৯/১২/২০২০ ৩:০০ পিএম

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় জিতেছেন এক রাখাইন নারী। শনিবার তিন ধর্ষককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

কয়েক মাসের আইনি লড়াইয়ের পর দৃঢ়চেতা থেইন উ (ছদ্মনাম) এই জয় পেয়েছেন। খবর আল জাজিরার

৩৬ বছর বয়সী থেইন উ মনে করেন, তার এই জয় সেনাবাহিনীর ধর্ষণের শিকার হওয়া অন্য নারীদের কথা বলার সাহস যোগাবে।

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সংঘবদ্ধ ধর্ষণ, নিপীড়ন ও অন্যান্য সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। তবে বরাবরই দেশটির সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

রাখাইন রাজ্যে দুই দশকেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরাকান আর্মির লড়াই চলছে। গত জুনে রাজ্যটিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন থেইন উ। তিনি বলেন, আমার মতো আরও বহু নারীর সঙ্গেই এমন আচরণ করা হয়েছে। আমি যদি প্রকাশ না করতাম, তাহলে হয়তো আরও অনেকের সঙ্গেও এটা ঘটতো।

ধর্ষণের শিকার হওয়ার পর থেইন উ প্রথম যখন অভিযোগ তোলেন তখন সেই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়। থেইন উ জানান, ধর্ষণের ঘটনার পর সামাজিকভাবেও নানা প্রতিবন্ধকতার স্বীকার হয়েছেন তিনি।

রায় ঘোষণার পর থেইন উ বলেন, আমি আনন্দ ও কষ্ট দুটোই পাচ্ছি। আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না এই রায় সংঘাত কবলিত এলাকায় ধর্ষণ এবং নারী নিপীড়ন থামাবে। কারণ দ্বিমুখী আচরণের কারণে তারা (সেনাবাহিনী) মানুষের কাছে বিশ্বাস হারিয়েছে।

এদিকে শনিবার মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিন ধর্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজেদের স্বচ্ছ তদন্ত অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে।

তবে পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে থেইন উর বিজয় বড় কোনও পরিবর্তন আনবে বলে মনে করার এখনই সময় আসেনি।

এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের ফিল রবার্টসন বলেছেন, অতীতে সেনাবাহিনী ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। কোনও কোনও ক্ষেত্রে অভিযোগকারীদের বিরুদ্ধে উল্টো মানহানি মামলা দায়ের করেছে সেনা সদস্যরা।

অবস্থার পরিবর্তনের জন্য শুধু একটি মামলাতে জয় নয়, আরও উদাহরণ তৈরি করতে হবে বলে জানান তিনি

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer