প্রকাশিত: ২৩/০২/২০১৮ ২:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৪ এএম

ডেস্ক রিপোর্ট::
রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর বিরূদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

আগামী সোমবার, জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ’র দু’জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের ঘোষণায় থাকতে পারে অভিযুক্ত সেনা সদস্যদের নামের তালিকা।

এরইমাঝে, নেইপিদো’র ওপর যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে একই পথে হাঁটছে ইইউ। ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো সিদ্ধান্তের ঘোষণা আসলে সেটা হবে রোহিঙ্গা ইস্যুতে ইউরোপের নেয়া সবচেয়ে কঠিন পদক্ষেপ।

গেলো আগস্টে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে ধর্ষণ ও হত্যা করে সেনাবাহিনী। প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘ, এই ঘটনাকে জাতিগত নিধণ হিসেবে আখ্যা দিলেও, সব অভিযোগ অস্বীকার করেছে সু চি প্রশাসন।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer