প্রকাশিত: ০১/১০/২০১৯ ৮:২৮ পিএম , আপডেট: ০১/১০/২০১৯ ৮:৩৩ পিএম

মিয়ানমারে সেনা অভিযানের ফাইল ছবি
মিয়ানমার সেনাবাহিনীর উপর অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার প্রস্তাব পাস হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদে। এই ধারাবাহিকতায় আগামীতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা কোন প্রস্তাব আসবে কি না জানতে চাইলে ঢাকার ইইউ রাষ্ট্রদূত রেনছে টিয়ারিং জানান, বিষয়টি নীতি নির্ধারনের আলোচনায় আছে। তবে সংকট মোকাবেলায় বাংলাদেশে পাশে আছে ইইউ।

রোহিঙ্গা গণহত্যার বিচার নিশ্চিত করতে মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদ।

সেপ্টেম্বরের শেষে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে অস্ত্র, যুদ্ধ-উপকরণ এবং অন্যান্য সামরিক ও নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ বন্ধ, বিক্রি কিংবা স্থানান্তর স্থগিতের আহবান জানানো হয়। এনিয়ে ভোটাভুটিতে পক্ষে ভোট দেন ৫৪৬ জন সংসদ সদস্য।

তবে অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেও কোন ভাটা পরেনি মিয়ানমারের সঙ্গে ইইউর অর্থনৈতিক সর্ম্পকের।

অদূর ভবিষ্যতে তা হতে পারে কি? জানতে চাইলে ঢাকার ইইউ দূতাবাস প্রধান জানান, বিষয়টি নীর্তি নির্ধারকদের আলোচনার টেবিলে আছেন।
ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত রেনছে টিয়ারিং বলেন, গত সপ্তাহে প্রস্তাব পাস হয়েছে একটি। যার প্রধান আলোচ্য বিষয় ছিলো অস্ত্র। বাকিগুলো আলোচনার স্থান পেতে পারে।

বিডি প্রতিদিন/

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer