প্রকাশিত: ০৪/১১/২০১৭ ৮:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রাখাইনে রোহিঙ্গাদের চাষাবাদ করে আসা ক্ষেতের ধান কাটা শুরু করেছে মিয়ানমার সরকার। বিভিন্ন এলাকা থেকে আনা শ্রমিকদের পাশাপাশি দেশটির সেনাবাহিনীও ধান কাটছে ক্ষেত থেকে।

টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসা রোহিঙ্গারা  এই তথ্য জানিয়েছেন। এমনকি মিয়ানমারও ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের ধান কাটার বিষয়টি স্বীকার করেছে।

গত শনিবার (২৮ অক্টোবর) থেকে রাখাইনের প্রত্যন্ত অঞ্চলের আবাদি জমি থেকে ধান কাটা শুরু করেছে মিয়ানমার সরকার। এজন্য সেনাবাহিনী দেশটির বিভিন্ন অঞ্চল থেকে রাখাইনে শ্রমিক নিয়ে এসেছে।

গত আগস্টের শেষের দিকে শুরু হওয়া সহিংসতায় রাখাইন রাজ্য থেকে প্রায় ছয় লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই রাজ্যের ৯০ শতাংশেরও বেশি মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সহিংসতা শুরুর আগে রোহিঙ্গারা আবাদি জমিতে ধান চাষ করেছিল। সেই ধান এখন পেকেছে। আর তা কেটে নিচ্ছে মিয়ানমার সরকার।

শনিবার রাখাইনের মংডু এলাকা থেকে ধানকাটা শুরু হয়। মংডুর মরিকং এলাকার রোহিঙ্গা চেয়ারম্যান জাফর আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জাফর আলম বর্তমানে উখিয়ার থ্যাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবার নিয়ে রয়েছেন। তিনি খবর পেয়েছেন মিয়ানমার সেনাবাহিনী ও মগরা মিলে পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে।

তিনি জানান, রাখাইনের মংডুতে ৭১ হাজার একর জমির ধান কাটতে শুরু করেছে মিয়ানমান।

একইভাবে তমব্রু, বুচিদং, রাছিদংসহ অন্যান্য এলাকার ধানও কাটার ইঙ্গিত দিয়েছে মিয়ানমার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে মংডু কৃষি বিভাগের প্রধান কর্মকর্তা থেইন ওয়েই’র উদ্বৃতি দিয়ে ধান কাটার বিষয়টি জানানো হয়েছে। তবে সরকার এই ধান কী করবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ধান কাটার খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ক্যাম্পে থাকা রোহিঙ্গারা হতাশা ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান জাফর আলম জানান, রোহিঙ্গাদের আয়ের উৎস চাষাবাদ। সবাই ক্ষেত খামারে কাজ করে। গবাদি পশু পালন করে। সেনাবাহিনী ঘরবাড়ি, সহায় সম্পত্তি,মানুষ,গবাদি পশু পুড়িয়ে দিয়েছে। রোহিঙ্গাদের দেশ ছাড়া করেছে। এখন আবার ধান কেটে নিয়ে যাচ্ছে। এসব তাদের পূর্ব পরিকল্পিত।

রোহিঙ্গা নিধনের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তোয়াক্কা করছে না দেশটি। এখনও রাখাইন রাজ্য থেকে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পাহাড়ে আশ্রয় হচ্ছে এসব নিঃস্ব রোহিঙ্গাদের। সুত্র::বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...