প্রকাশিত: ১৩/১০/২০১৭ ৪:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আরাকান রাজ্যের তিনটি নদীর অববাহিকায় মুসলমানরা বাস করতো। সেখানে একজন প্রগতিশীল রাজা ছিলেন। তার রাজ দরবারের মুসলমান কবি ছিলেন আলাওয়াল, দৌলত কাজী। সুতরাং রাখাইন বা আরাকান রাজ্যে মুসলমানদের ইতিহাস অনেক পুরোনো ইতিহাস। এটাকে এখন মিয়ানমারের সেনাপ্রধান অস্বীকার করছেন।’

শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে ‘শোকেস কোরিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, মিয়ানমারের সেনাপ্রধান মিথ্যাচার করে বেড়াচ্ছে, রোহিঙ্গারা নাকি বাংলাদেশের নাগরিক। তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে। ধিক্কার জানাই তার বক্তব্যের। যাদের বিবেক আছে, আত্মা আছে, মনুষত্ব আছে তারা এমন বক্তব্য দিতে পারে না।’

তিনি বলেন, ‘রোহিঙ্গারা বহুকাল ধরে আরাকান রাজ্যে বসবাস করে আসছে। তারা সে দেশেরই নাগরিক, বাংলাদেশের নয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত আন সিয়ং দু, কোরিয়া বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা কামাল।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer