প্রকাশিত: ২০/১২/২০১৯ ৭:২৫ পিএম

বাংলাদেশ-মিয়ানমার ঘুমধুম সীমান্তের মিয়ানমার অংশে পুঁতে রাখা মাইনে গত তিন বছরে প্রাণ গেছে ১১ জনের। বান্দরবান উপ‌জেলার নাইক্ষ্যংছ‌ড়ি এলাকার রোহিঙ্গারা বিভিন্ন সময় মিয়ামানমার অংশে ঢুকতে গেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মাইন বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হন। ২০১৭ সা‌লে আট জন, ২০১৮ সা‌লে এক জন এবং ২০১৯ সা‌লে দুই জন নিহত হন। এছাড়া ২০১৭ সা‌লে ছয় জন, ২০১৮ সা‌লে ছয় জন এবং ২০১৯ সা‌লে তিন জন আহত হন।নিহত ও আহত ব্যক্তিরা সবাই রোহিঙ্গা।

এ প্রসঙ্গে বর্ডার গার্ডস বাংলাদেশ (বি‌জি‌বি) কক্সবাজা‌রের রি‌জিয়ন কমান্ডার মো. সা‌জেদুর রহমান ব‌লেন,‘বি‌ভিন্ন সময় রো‌হিঙ্গারা অসৎ উ‌দ্দে‌শে বি‌শেষ ক‌রে ইয়াবা পাঁচা‌রের জন্য সীমান্ত পাড় হয়ে মিয়ানমার যায়। এসময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বি‌জি‌পি) পুঁতে রাখা মাইন বি‌স্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিষয়‌টি নি‌য়ে বি‌জি‌পির ব্রি‌গে‌ডিয়ার পর্যা‌য়ে বৈঠক হয়েছে, মাইনগু‌লো স‌রি‌য়ে ফেলার জন্য। তবে এখ‌নো তারা কোনও মতামত দেননি। তারপরও সমস্যা সমাধানে আমরা চেষ্টা চা‌লিয়ে যা‌চ্ছি।’

তি‌নি আরও ব‌লেন, ‘যে‌হেতু রো‌হিঙ্গারা সীমা‌ন্তের ওপা‌রে আহত বা নিহত হয়। তাই বিষয়‌টি তাৎক্ষণিকভা‌বে জানা সম্ভব হয় না। ঘটনা সীমান্তের ওপা‌রে হওয়ায় আমা‌দের কিছু করারও থা‌কে না।’

ত‌বে সীমান্ত অ‌তিক্রম কর‌তে গি‌য়ে তিন বছ‌রের ম‌ধ্যে বি‌জিবি বা বি‌জি‌পির গু‌লি‌তে কেউ আহত বা নিহত হয়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer