প্রকাশিত: ০৪/০২/২০১৮ ৬:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মিয়ানমার সীমান্তে শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কিলোমিটার রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের পক্ষে ইয়াসিন আলীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইন-শৃংখলা রক্ষার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কিলোমিটার রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইয়াসিন আলীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো প্রকার মাদক তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক আসে। এসব মাদক চোরাচালান রোধে প্রতিবেশি দেশ ভারত আমাদের সহযোগিতা করছে। এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গেও আলোচনা হচ্ছে।
তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরাও এই অবস্থানে যেতে চাই। এ জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহবান জানান।

পাঠকের মতামত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer