প্রকাশিত: ০৮/১১/২০২০ ৪:৫৪ পিএম
ফাইল ছবি

নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইসলাম (৩৫)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে

ইউনিয়ন পরিষদের সদস্য নজির আহমদ বলেন, ‘শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ ইসলামের পেটে গুলি লাগে। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতলে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে মারা যান ইসলাম।

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘এক জনের মৃত্যুর খবর পেয়েছি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই জেলেরা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে সরকার নাফ নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক জেলে রাতের অন্ধকারে নাফ নদীতে মাছ শিকার করতে যায়।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...