প্রকাশিত: ৩০/০৯/২০১৭ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫১ পিএম

উখিয়া নিউজ ডটকম::
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেওয়া ত্রাণ বিতরণ করেছেন।
এ সময় অর্থমন্ত্রী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ওপর চলা নির্যাতনের কথা শোনেন।আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের সে দেশে নিরাপদ জোন তৈরি করে তাদেরকে ফেরত নিতে হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি।অর্থমন্ত্রী পরে থাইয়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম ও সেনাবাহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন।এর আগে মন্ত্রী উখিয়া ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ত্রাণ ব্যবস্থাপনার কাজে বিভিন্ন পরামর্শ দেন।এ সময় অন্যদের মধ্যে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ সেনা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...