প্রকাশিত: ১৬/০২/২০২১ ১:৫৯ পিএম

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি কঠোর পন্থা অবলম্বন করলে ‘গুরুতর পরিণাম’ হতে পারে বলে দেশটির সেনাবাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শানার বার্জেনার জোর দিয়ে বলেছেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা দেখাতে হবে এবং বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করা যাবে না। ’

মিয়ানমারে বিক্ষোভ দমনের উদ্দেশ্যে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয়বারের মতো ইন্টারনেট বন্ধ করে দেয় সামরিক জান্তা।

এরই পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি জানায় জাতিসংঘ।
ফারহান বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনীকে তিনি (ক্রিস্টিনা) জানান, বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কঠোর কোনো পথ অবলম্বন করলে মারাত্মক পরিণাম হতে পারে।


গত নভেম্বর মাসে নিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির শাসনভার নেন মিয়ানমারের সেনাপ্রধান।

সেই সঙ্গে সু চি, মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত এবং এনএলডির জেষ্ঠ্য নেতাদের আটক করে গৃহবন্দি করা হয়। এ ঘটনার পর পরই সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নামে মিয়ানমারের নাগরিকরা।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer