উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৯/২০২২ ৯:৪০ এএম

মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

ইএমএসসি আরও জানায়, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্পটি আঘাত হানে। আর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এদিকে শুক্রবার ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে কোনো সূত্র থেকে খবরটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে প্রায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছিল

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...