প্রকাশিত: ২৮/০৫/২০১৮ ৩:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২২ এএম

অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলা সহিংসতা থেকে বাঁচতে গত বছরের আগস্ট থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্য থেকে ৬২ রোহিঙ্গা ‘স্বেচ্ছায় ফিরে গেছেন’ মিয়ানমারে যার মধ্যে ৫৮ জনকে দেশটির সরকার  ক্ষমা করে দিয়েছে।

বাকি চারজন আদালত থেকে ছাড়া পান। মিয়ানমারের স্টেট কাউন্সিলর দফতর থেকে দেয়া বিবৃতির বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে মিয়ানমার টাইমস।

২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ‘অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পারসনস ফ্রম রাখাইন স্টেট’ নামে চুক্তি সম্পাদিত হয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী, যারা ফিরে যাবে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না এবং যাছাই-বাছাই শেষে তাদের গ্রহণ করতে হবে। প্রথমে আটক করা হলেও চুক্তির শর্তাবলী ‘বাস্তবায়নে’ ফেরত যাওয়া সেই রোহিঙ্গাদের ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। বাছাই প্রক্রিয়া শেষে তাদের ট্রানজিট ক্যাম্পে রাখা হবে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer