প্রকাশিত: ২৩/১১/২০২০ ৯:১৯ এএম

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নবনির্বাচিত সংসদ সদস্য হতি জাওকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দেশটির উত্তর শান রাজ্যে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।

এ ঘটনায় রোববার সু চির দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এটিকে রাজনৈতিক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্সের।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির মুখপাত্র মিও নায়ান্ত জানান, কায়াউকমি শহরে বাড়ির পাশে একটি দোকান পরিচালনা করতেন এ নবনির্বাচিত সংসদ সদস্য হতি জাও। সেই দোকানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।

মিও নায়ান্ত আরও জানান, গুলি তার বুকের ডান পাশে লাগে। আহত অবস্থায় হতি জাওকে চাকমে জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer