প্রকাশিত: ২৭/০২/২০২১ ৯:০৮ পিএম

মিয়ানমারের তৃতীয় সপ্তাহের সেনাশাসন বিরোধী আন্দোলনে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে হতাহতের খবর নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ নিয়ে মিয়ানমারের বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।

শনিবার ইয়াঙ্গুনসহ বড় শহরগুলোতে সকালে বিক্ষোভ শুরু পর ধরপাকড় চালায় পুলিশ। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। বিভিন্ন স্থানে পুলিশকে দেখা গেছে আগ্রাসী ভূমিকায়। লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করেও আন্দোলন ছত্রভঙ্গ করে তারা। এ পর্যন্ত এটিই দেশটির আন্দোলনে সবচেয়ে বড় পুলিশি বাধা হিসেবে উল্লেখ করেছে রয়টার্স।

এদিন মন দিবসের র্যালিতে যোগ দেয়া আদিবাসীরাও সেনা শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে। এই বিক্ষোভে আন্দোলনকারীদের ধাওয়া করে দাঙ্গা পুলিশ। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে তিন সাংবাদিককে আটক করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। পুলিশের বিরুদ্ধে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহারের অভিযোগ করেছে বিক্ষোভকারীরা।

এদিকে মনওয়া শহরের একটি র্যালিতে গুলিবিদ্ধ হয়ে এক নারী মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। যদিও আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে কি না সেটি এখনও অস্পষ্ট। এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি মিয়ানমার কর্তৃপক্ষ। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত সেনাশাসন অবসানের উদ্যোগ নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানানোর পরদিনই দেশটিতে এমন সংঘর্ষের ঘটনা ঘটলো।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer