প্রকাশিত: ২০/১০/২০১৭ ৫:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের সেদাওগি বাঁধ ভেঙে ভেসে গেছে প্রায় ৫০টি গ্রাম। এতে গ্রামগুলোর ফসলের মাঠের বিপুল ক্ষতি হয়েছে।

সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসের খবরে বলা হয়, গত ১৪ অক্টোবর মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মাদায়া শহরে ওই বাঁধ ভেঙে যায়। ২০১০ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে এক হাজার ৭০০ একরের ওপর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তীব্র সংকটে পড়েছে ওই এলাকার ৫৮০ জন কৃষক ও এক হাজার ৩০০ জন মানুষ।
এ বিষয়ে বন্যা আক্রান্ত এলাকার বাসিন্দা উ থান হ্লাইং জানান, পানি ধীরে ধীরে বাড়ছে। বন্যায় আটকে পড়া গ্রামগুলোর বাসিন্দারা কোথাও যেতে পারছে না। এমনকি পানের বরজগুলোতেও কেউ যেতে পারছে না। এ ছাড়া পানিতে ডুবেছে কলা, শিম ও অন্যান্য ক্ষেত।

কো জাউ জাউ নামের আরেক গ্রামবাসী বলেন, ‘গ্রামবাসী পানসহ বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। তৃতীয়বারের মতো বন্যায় ফসলি জমিগুলো ডুবে গেছে। পানের প্রায় অর্ধেক বরজ ডুবে গেছে। রাস্তাগুলোও নতুনভাবে তৈরি করতে হবে।’
গত কয়েক বছর ধরে মিয়ানমারের এই অঞ্চলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...