প্রকাশিত: ০৭/০১/২০২২ ২:০৬ পিএম

মিয়ানমারে পৌঁছে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেনা। শুক্রবার মিয়ানমারে পৌঁছান তিনি। তবে এই সফরের প্রতিবাদে মিয়ানমারের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সেনা অভ্যুত্থান বিরোধীরা। তাদের দাবি এই সফরের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকারকে বৈধতা দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এর প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রাণঘাতী দমন পীড়ন চলছে। এরই মধ্যে প্রথম কোনও বিদেশি সরকার প্রধান হিসেবে মিয়ানমার সফর করছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। দুই দিনের এই সফরে মিয়ানমারের সামরিক শাসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমানে চেয়ার কম্বোডিয়া। মিয়ানমারের সংকট নিরসন চেষ্টায় নেতৃত্ব দিচ্ছে দেশটি। এই সংকট নিরসনে গত বছরের এপ্রিলে পাঁচ দফা শান্তি পরিকল্পনায় একমত হয় আসিয়ান। তার ভিত্তিতেই সংকট নিরসনের চেষ্টা চলছে।

তবে ওই পরিকল্পনা বাস্তবায়নে জান্তা সরকারের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে আসিয়ানের কয়েকটি সদস্য দেশ। এদের মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া।

মিয়ানমারে সামরিক বাহিনীর বিরোধিতাকারীরা বলছেন, এই সফরের মাধ্যমে জান্তা সরকারকে সমর্থন দিচ্ছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন। রাজধানী নেপিদো থেকে প্রায় তিনশ’ কিলোমিটার উত্তরের শহর ডেপাইনে বিক্ষোভকারীরা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়েছে। মান্দালয়, তানিনথারি এবং মোনিয়া এলাকাতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

বুধবার এক ভাষণে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন মিয়ানমারের সব পক্ষকে ধৈর্য্যধারণ এবং শান্তি পরিকল্পনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer