প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ১২:৩৩ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে দেশটির নৌ সেনাদের দুটি জাহাজে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক সেনা ক্যাপ্টেনসহ প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। গত শুক্রবার (১৯ জুলাই) প্রদেশটির মাইবন নদীতে এই হামলার ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম ‘ইরাবতী’র খবরে বলা হয়, সোমবার (২২ জুলাই) কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মকর্তা ময়না তদন্তের জন্য তিনটি মরদেহ পৌঁছানোর কথা স্বীকার করেছেন। যাদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন-৫৪৩ এর ক্যাপ্টেন। আর অপর দুইজন হচ্ছেন দানিয়াবতী নৌঘাঁটির কর্মকর্তা। হামলায় নিহত ক্যাপ্টেনের নাম সোয়ে হতেত অং।

এ দিকে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পক্ষ থেকে এরই মধ্যে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলা চালানোর বিষয়টি স্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বর্তমানে আনন অঞ্চলে বৃদ্ধি পেয়েছে। যার অংশ হিসেবে গত শুক্রবার নৌবাহিনীর জাহাজে করে বেশ কিছু সেনা সদস্যরা অঞ্চলটিতে আসছিল। আর তখনই হামলাটি চালানো হয়।

বিবৃতিতে আরাকান আর্মির দাবি, এবারের রকেট হামলায় অন্তত ১০ সেনার মৃত্যু হয়েছে। তাছাড়া এতে আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। যদিও গণমাধ্যম ‘ইরাবতী’র পক্ষ থেকে বাহিনীর এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।

অপর দিকে এসব সেনা সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের কাছে ইরাবতীর পক্ষ থেকে টেলিফোন করা হলেও তাতে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। সুত্র: দ্য ইরাবতি

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer