প্রকাশিত: ২০/০৩/২০২১ ৯:০২ এএম

মিয়ানমারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার পর্যন্ত ১৩টি রাজ্যের ৬০টির বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করেছে। অন্তত একটি ক্ষেত্রে ক্যাম্পাসে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনী দুই শিক্ষককে প্রহার করেছে। নিরাপত্তা বাহিনী হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলো কবজা করেছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে সেভ দ্য চিলড্রেন বলেছে, এসব ঘটনা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করবে এবং এগুলো শিশু অধিকার লঙ্ঘনের প্রতিচ্ছবি। যে কোনো পরিস্থিতিতেই নিরাপত্তা বাহিনীর স্কুল ব্যবহার করা উচিত নয়।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতের পর মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী প্রতিদিনই সহিংসতার মাত্রা বাড়াচ্ছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে এ পর্যন্ত প্রায় ৩০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, নিরাপত্তা বাহিনী হাসপাতাল থেকেও বিক্ষোভকারীদের আটক করছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer