প্রকাশিত: ০৬/০২/২০২১ ২:৩৬ পিএম

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির শত শত মানুষ বিক্ষোভে নেমেছে। দেশটির প্রধান বড় শহর ইয়াঙ্গনে এই বিক্ষোভ দেখা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সেনা স্বৈরশাসক, ব্যর্থ ব্যর্থ, গণতন্ত্রের জয় জয় বলে স্লোগান দিতে থাকে। গত সোমবার দেশটিতে সেনা অভ্যুত্থানে সু চি এবং অন্য নেতাদের আটক করার পর এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ।

বিক্ষোভকারীরা সু চি এবং অন্য নেতাদের আটক নেতাদের মুক্তি দিতে সেনাদের আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা শুক্রবার ইয়াঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং অং সাং সু চির পক্ষে শ্লোগান দেয়। তারা লাল রঙের রিবন পরে ছিল।

দাগন ইউনিভার্সিটির প্রাঙ্গণে শুক্রবার বিকেলে কয়েকশ ছাত্র-শিক্ষক তিন আঙ্গুলের স্যালুট প্রদর্শন করছিল। এই স্যালুট এই এলাকার বিক্ষোভকারীরা রপ্ত করেছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।

বার্তা সংস্থা এএফপিকে মিন সিথু নামের এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের প্রজন্মকে এই ধরণের সেনাবাহিনীর একনায়কতন্ত্রের কারণে ভোগান্তির শিকার হতে দিতে পারি না।

এদিকে শুক্রবার সন্ধ্যা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর টুইটার এবং ইনস্টাগ্রামকে ব্লক করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রধান ইন্টারনেট সেবাদাতাদের একটি, টেলিনর নিশ্চিত করছে, তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রাহকদেরকে ওই দুটি সাইটে প্রবেশ থেকে বিরত রাখতে বলা হয়েছে।

এর আগে স্থিতিশীলতার লক্ষ্যে বৃহস্পতিবার ফেসবুক ব্লক করার নির্দেশ দিয়েছিলেন অভ্যুত্থানের নেতারা। সুত্র:বিবিসি ইত্তেফাক

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer