উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১০/২০২২ ৭:২৬ এএম

মিয়ানমারে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর দেশটির জান্তা সরকারের দমন-পীড়ন থামছেই না। গত বছর সেনা অভ্যুত্থানের পর থেকেই ইন্টারনেটের ব্যবহারের স্বাধীনতাকে রীতিমতো যাতাকলে পিষছে স্বৈরশাসক মিন অং হ্লাইং কর্তৃপক্ষ। অধিকার সংস্থা ফ্রিডম হাউসের দীর্ঘ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মিয়ানমারে গত বছরের (২০২১) ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের পরপরই এর প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় অসহযোগ আন্দোলন। সেই আন্দোলন দমাতে দেশটির বড় বড় শহরের সড়কগুলোতে সেনা মোতায়েন করা হয়। শুধু তাই নয়, শুরুতেই শহরগুলোতে দীর্ঘমেয়াদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় জান্তা সরকার। এরপর বন্ধ করা হয় প্রত্যন্ত এলাকাতেও।

কিছুদিন পর ইন্টারনেট উন্মুক্ত করা হলেও মূলত ইন্টারনেট সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে বিধিনিষেধ এখনও অব্যাহত রয়েছে। দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের আজ পর্যন্ত সরকার অনুমোদিত ওয়েবসাইটগুলো ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশাধিকার নেই।

আরও পড়ুন: মিয়ানমারকে গোপনে যুদ্ধজাহাজ দিল দক্ষিণ কোরিয়া

সম্প্রতি প্রকাশিত ফ্রিডম হাউসের প্রতিবেদন মতে, মিয়ানমারের প্রধান দুটি মোবাইল ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান সরাসরি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। এ ছাড়া আরও দুটি কোম্পানিকে সেনা সংশ্লিষ্ট কোম্পানির কাছে বিক্রি করে দিতে বাধ্য করা হয়েছে। ফলে দেশটির কয়েক কোটি জনগণ সেনাবাহিনীর নজরদারির কবলে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, মোবাইল ইন্টারনেট ডাটার মূল্যবৃদ্ধির পাশাপাশি মোবাইলের ওপর নানা ধরনের করারোপ করেছে জান্তা কর্তৃপক্ষ। ফলে মানুষের তথ্যের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা আরও সংকুচিত হয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষ বিরোধী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের নামে স্বল্পমেয়াদে ও দীর্ঘমেয়াদে প্রায়ই ইন্টারনেট বন্ধ করে দেয়।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...