প্রকাশিত: ২৯/০৩/২০২০ ৪:২৩ পিএম

মিয়ানমারে জাতিসংঘের কর্মী কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) জাতিসংঘের এই কর্মীর করোনোভাইরাস টেস্টে পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে।

জাতিসংঘের মিয়ানমার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ঐ ব্যক্তি সুইজারল্যান্ড থেকে মিয়ানমারে ফিরে এসে নিজ ব্যবস্থায় সঙ্গরোধে ছিলেন। তিনি কোভিড -১৯ এর লক্ষণ অনুভব করতে শুরু করলেই একটি নির্ধারিত পাবলিক হাসপাতালে যান। বর্তমানে সেখানে তাকে আলাদা করে রাখা হয়েছে।

এ বিষয়ে মিয়ানমার সরকারের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় প্রচেষ্টাকে জাতিসংঘ সমর্থন করে। জাতিসংঘ এটি মোকাবেলায় জাতীয় সক্ষমতা জোরদার করার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে এর বিস্তৃতি রোধে কাজ করে যাবে। এই চ্যালেঞ্জিং সময়ে আমরা মিয়ানমারের অংশীদার হিসাবে মানবিক পদক্ষেপ, উন্নয়ন সহায়তা এবং শান্তি রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছি।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer