প্রকাশিত: ০২/১২/২০১৭ ৯:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১১ এএম
মিয়ানমারে শান্তি অর্জনে আরো কাজ বাকি আছে সু চি

নিউজ ডেস্ক ::

মিয়ানমারে শান্তি অর্জনে আরো কাজ বাকি আছে সু চি

মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, তার দেশ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তবে আরো অনেক কাজ বাকি রয়েছে। খবর- এবিসি নিউজের।

শুক্রবার (২ ডিসেম্বর) চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আয়োজিত বিশ্ব রাজনীতিক নেতাদের এক ফোরামে তিনি এ মন্তব্য করেন।

সু চি বলেন, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেতৃত্বাধীন সরকার দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও ভারসাম্য প্রতিষ্ঠায় অনেকটাই এগিয়েছে। তবে আরো অনেক কিছু করার বাকি আছে বলে তিনি উল্লেখ করেছেন।

রোহিঙ্গা ইস্যুতে চীন বরাবরই নেতিবাচক কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে। এদিকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সু চির বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি আলোচনা করা হয়েছে কিনা জানা যায়নি। তবে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, উভয় নেতাই চীন-মিয়ানমার ইকোনোমিক করিডোরের মাধ্যমে ভবিষ্যত সহযোগিতার এ ধারার প্রশংসা করেন।

বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা থেকে রক্ষা করে আদতে চীনেরই লাভ হয়েছে।

মিয়ানমারের একজন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার হাত থেকে বাঁচতে মিয়ানমার চীনের দিকে ঝুঁকেছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer