প্রকাশিত: ৩০/০১/২০১৯ ৭:৫১ এএম

সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় বাংলাদেশ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে মিয়ানমারের মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও’কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কড়াভাষায় লেখা প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়।

মিয়ানমার রাষ্ট্রদূত বিকাল ৫টার দিকে মন্ত্রণালয়ে প্রবেশ করেন এবং পৌনে ৬টার দিকে বেরিয়ে আসেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে মিয়ানমারের সাধারণ প্রশাসন বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম যে মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন খবর প্রকাশ করেছে তা বাংলাদেশ সরকারের নজরে এসেছে। এমন খবরে বাংলাদেশ সরকার পুরোপুরি অসন্তুষ্ট।’

রাষ্ট্রদূতকে ডেকে প্রকাশিত এসব খবরের কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে স্পষ্ট ভাষায় জানানো হয়, বাংলাদেশ এ ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনোভাবেই জড়িত নয়। এ বিষয়ে সতর্ক করতেই তলব করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে।

এর আগে গত ৮ জানুয়ারি আরাকান আর্মি ও আরসা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্রের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer