প্রকাশিত: ১৬/০৪/২০২০ ৭:৪০ পিএম

মিয়ানমারের ফালাম এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ২২ দশমিক ৮ ডিগ্রি উত্তরাংশ ৯৪ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ওই এলাকার অবস্থান বাংলাদেশের ঢাকা থেকে ৩৬১ কিলোমিটার পূর্বে, চট্টগ্রাম থেকে ২১৮ কিলোমিটার পূর্বে।

দেশের তিন পার্বত্য জেলা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন প্রতিনিধিরা। কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকাতেও।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer