প্রকাশিত: ১০/১০/২০১৭ ৫:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

বিজিবির প্রধান মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন: মিয়ানমারের পক্ষ থেকে উস্কানি ছিল, তবে বাংলাদেশ খুব কৌশলের সঙ্গে সেই পরিস্থিতি মোকাবেলা করেছে।

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) অডিটোরিয়ামে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পর্যােলোচনা’ শীর্ষক এক সেমিনারে যোগ দেন বিজিবি প্রধান।

এসময় বাংলাদেশের সীমান্ত এলাকায় সক্ষমতা আরও বৃদ্ধি করা দরকার বলে তিনি নিজের অভিমত ব্যক্ত করেন।

সেমিনারে বিগ্রেডিয়ার জেনারেল মনির বলেন: মিয়ানমারের যেকোন হামলা প্রতিরোধে বাংলাদেশ প্রস্তুত। তবে যুদ্ধ লেগে গেলে বিশ্ব নজর রোহিঙ্গা সংকট থেকে সরে যাবে। চ্যানেল আই

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...