প্রকাশিত: ০৭/০৭/২০২০ ৭:২৪ এএম

রোহিঙ্গা নাগরিক ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় মিয়ানমারের দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যায় অভিযুক্ত রিয়াদের ২০ নাগরিকও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

যু্ক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেখা যায়, সম্প্রতি কয়েক বছরে মানবাধিকার ভঙ্গের দায়ে মিয়ানমারের দুই জেনারেলসহ কয়েক দেশের ৪৯ নাগরিক ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রথমবারের মতো যুক্তরাজ্যের সরকার মানবাধিকার লংঘনের দায়ে কোনো ব্যক্তিকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির ঘোষণা অনুযায়ী, রাশিয়ান অডিটর সের্গেই ম্যাগনিটস্কির মৃত্যুর জন্য দায়ী ২৫ জন রাশিয়ান নাগরিক ও সৌদি আরবের ২০ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে; যারা সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে অভিযুক্ত।

এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়ার দুই কোম্পানি। যারা শ্রমিকদে জোর করে কাজ করায় এবং হত্যা করে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer