প্রকাশিত: ১১/০৭/২০১৮ ৭:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৪ এএম

নিউজ ডেস্ক::

থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে গড়িমসির জন্য লাওসের ক্ষেত্রে একই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার (১০ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এ-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র থেকে নিজেদের দেশের নাগরিকদের ফেরত নিতে বলা হলেও তা বাস্তবায়নে অস্বীকৃতি অথবা দায়িত্বজ্ঞানহীনভাবে দেরি করায় মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিয়ানমার ও লাওসে মার্কিন কনস্যুলার অফিসারদের সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভিসার আবেদনের ওপর কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমার ও লাওসের কাছ থেকে যথাযথ সাড়া না পাওয়ায় এই নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানো হতে পারে।’
এরই মধ্যে ৯ জুলাই (সোমবার) থেকে কিছু ব্যতিক্রম ছাড়া রেঙ্গুনে যুক্তরাষ্ট্রের দূতাবাস বি-১ ও বি-২ ক্যাটাগরির সব ননইমিগ্রান্ট ভিসা দেওয়া বন্ধ করেছে। এ তালিকায় আছে মিয়ানমারের শ্রম, অভিবাসন ও পপুলেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায় এবং এর উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খড়্গহস্ত। তিনি আগেই বলেছিলেন, যেসব দেশের তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত নিতে অস্বীকৃতি জানাবে তাদের সাজা দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গত বছর তিনি এক নির্বাহী আদেশে সই করেন। তাতে পররাষ্ট্র ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে সংশ্লিষ্ট দেশ থেকে আবেদন করা ভিসা স্থগিত করার কথা বলা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer