প্রকাশিত: ১৬/১০/২০১৭ ১১:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের জেরে মিয়ানমারকে দেয়া ২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা স্থগিত করলো বিশ্বব্যাংক। সংস্থাটির এক বিবৃতিতে এক তথ্য দেয়া হয়।

উন্নয়ন কাজে ঋণ সহায়তা স্থগিতের পাশাপাশি এর আগে দেশটিতে দেয়া অন্যান্য সহায়তাও পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। পরবর্তী সুবিধা পেতে রাখাইন সংকট সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতির তাগিদ দেয়া হয়েছে।

একই সাথে রাখাইনের সহিংসতা বন্ধ করে দুর্গত এলাকায় সহায়তা পাঠাতে সু চি সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পথ সুগম করতেও তাগিদ দেয়া হয়েছে।

রাখাইনসহ মিয়ানমারের অন্যান্য অনুন্নত এলাকায় সামাজিক উন্নয়ন, বৈষম্য দূর করতে গত কয়েক বছর ধরে ঋণ সহায়তা দিয়ে আসছে বিশ্বব্যাংক।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...