প্রকাশিত: ০৫/১১/২০২১ ১০:৩৯ এএম

মিসরের বিশ্ববিশ্রুত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে। আল-আজহারের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেছেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি মরিয়ম এম রাগেই (Mariam M. Ragaei)।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাতকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

সাক্ষাতকালে মেয়র লিটন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আলোচনাকালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

অতিথির সাক্ষাতকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো: মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer