উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১১/২০২২ ৭:৪৯ এএম

মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবরাং সহ দেশের ৫০টি অর্থনৈতিক অঞ্চলে শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিভিন্ন এলাকার অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও স্থাপনা উদ্বোধন করেছেন। গতকাল রোববার সকালে গণভবন থেকে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি ইজেডগুলোতে শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(বেজা)স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। কক্সবাজারের টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে।
সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন করা হয়।এসময় চট্টগ্রাম-১আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।
প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন একযোগে মোট আটটি ভেন্যু থেকে অনুষ্ঠিত হয়।ভেন্যুগুলো হলো-গণভবন ঢাকা,চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর,মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল,চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী ড্রাইডক এসইজেড, নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল,জামালপুর সদরে অর্থনতিক অঞ্চল, কক্সবাজারের টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক ও মুন্সিগঞ্জের গজারিয়া হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল।

টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল এলাকায় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, শাহীন আক্তার, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও মো এরফানুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর প্রমুখ। অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...