ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০১/২০২৪ ১১:১৭ পিএম

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি। মিয়ানমারে বিদ্রোহীদের হামলার মুখে শতাধিক সেনা ভারতে পালিয়ে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এ তথ্য জানিয়েছেন।

আসাম পুলিশ কম্যান্ডোদের পাসিং আউট প্যারেডে অমিত শাহ বলেছেন, ‘বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা করা হবে।’

গত তিন মাসে মিয়ানমারের প্রায় ৬০০ সেনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা মিজোরামের লংটলাই জেলায় শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছে।

মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার মানুষ বিনা ভিসায় একে অন্যের দেশে যাতায়াত করতে পারেন। একে ফ্রি মুভমেন্ট রেজিম বা এফএমআর বলা হয়। কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি বিনা ভিসায় দুই দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করা হবে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাসিন্দাদের ভারতে প্রবেশের জন্য শিগগিরই ভিসার বিধান চালু করা হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer