ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ৭:৪৭ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে রাখাইনের অভ্যন্তরে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। গোলার বিকট শব্দও পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহে আট হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করে টেকনাফের শরণার্থী ক্যাম্পসহ বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা নেতা ও স্থানীয়রা। তবে এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ সীমান্তের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর গতকাল বলেন, সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের সুদাপাড়া গ্রামে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিকট শব্দও শোনা গেছে। টেকনাফ পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, বিকেল থেকে ওপারে বিকট শব্দ শোনা গেছে।

মিয়ানমারে থাকা এক স্বজনের বরাত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিন বলেন, আজকের হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। রোহিঙ্গাদের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। আবার অনেককে ধরে নিয়ে অন্য গ্রামে নিয়ে যাচ্ছে তারা। বলতে গেলে সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

তিনি আরও বলেন, কয়েক দিনের মধ্য মংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নিতে প্রস্তুতি শেষ করেছে আরাকান আর্মি। ওই এলাকায় ব্যাপক বোমা হামলা চালানো হচ্ছে। ইতোমধ্য মংডুর মগ্নিপাড়, সিকদার পাড়া, নরবনিয়া, উকিল পাড়া, নয়াপাড়া ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি চলমান যুদ্ধে রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এতে প্রতিদিন অসংখ্য রোহিঙ্গার মৃত্যুর খবর পাচ্ছি। গত এক সপ্তাহের মধ্য অন্তত আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। যারা ক্যাম্পে আগে থেকে থাকা স্বজনের কাছে আশ্রয় নিয়েছে। অনেকে বিভিন্ন গ্রামে থাকছে।
তবে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কিছু স্বীকার করেনি প্রশাসন ও বিজিবি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন।

নাফ নদ ও স্থলপথ অতিক্রম করে রোহিঙ্গারা যাতে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে ঢুকতে না পারে, সেজন্য অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে জানিয়ে বাহিনীর টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের খবরে বেশ কয়েকটি পয়েন্টে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। ইতোমধ্যে বহু অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer