উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২৪ ২:৫৩ পিএম
Single Page Top

সেন্টমার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশের দায়ে ৫টি ট্রলারের অন্তত ৬০ জেলেকে আটক করে মিয়ানমার নৌবাহিনী। এসময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে এবং ২ জেলে গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) এঘটনা ঘটে। ইতোমধ্যে তাদেরকে উদ্ধার করে মিয়ানমার নৌবাহিনী থেকে কোস্ট গার্ডের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, সেন্টমার্টিন এর কাছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত। দুইজন গুলিবিদ্ধ। ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। কোস্টগার্ড গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। ফিরে আসলে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer