উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২৪ ৯:০৯ এএম

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছে। পেঁয়াজ গুলো জাহাজে থেকে খালাস করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেয়াজ ভর্তি জাহাজটি টেকনাফ স্থল বন্দরে এসে নোঙ্গর করে বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোট টেকনাফে লিমিটেডেন মহাব্যবস্থাপক মো জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ী মেসার্স ফারুক এন্টারপ্রাইজ এ পেয়াজগুলো আমদানি করেছেন। টেকনাফে পৌঁছানোর পর থেকে পেযাজ গুলো ট্রলার থেকে খালাস করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ব্যবস্থা করা হচ্ছে।
স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। মেসাস ফারুক ট্রেডার্সের মাধ্যমে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছে।
টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...