উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০২/২০২৪ ৪:৩৮ পিএম

মিয়ানমারে বিদ্রোহীদের তোপের মুখে আরও ৫ সামরিক বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

রোববার (০৪ ফেব্রুয়ারী) তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত ছিলো বলে জানা গেছে।

এর আগে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ১৪ সদস্য আশ্রয় নেয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির ক্যাম্পে। ভোরে মিয়ানমারের চলমান সংঘর্ষের কারণে তারা দেশটি থেকে পালিয়ে আসে।

আজ রোববার সকাল থেকে মিয়ানমার সীমান্ত থেকে মুহুর্মুহু গুলি ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে তুমব্রু সীমান্তে। ধারণা করা হচ্ছে দু সীমান্তের ৩৪ নং পিলারের ওপাড়ে মিয়ানমার অংশে মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠির সাথে ব্যাপক সংঘর্ষ চলছে।

এদিকে টিটিএনের কাছে আসা একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলির মাঝে কোন উপায় না দেখে ১৪ জনের মতো মিয়ানমার মীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্য বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করেছে। রোববার সকালের দিকে তুমব্রু সীমান্তের বাংলাদেশ অংশে তারা ঢুকে পড়ে। তারা বাংলাদেশে ঢুকে পড়লে এদেশের মানুষ তাদের আশ্রয় দেয়।

পরে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ১৪ সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির ক্যাম্পে কাছে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...