ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১০:৪০ পিএম

মায়ানমারে ফিরে যেতে সমাবেশ করেছেন রোহিঙ্গা তরুণরা। শনিবার (২৩ নভেম্বর) সকালে তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্প সংলগ্ন মাঠে ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান নামের সংগঠনের ব্যানারে ওই সমাবেশের আয়োজন করে।

রোহিঙ্গা নেতা মাস্টার দিল মোহাম্মদ জানিয়েছেন, সমাবেশে সকল রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকতে ও আরাকানে ফিরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মিয়ানমারে ফিরে যেতে তরুণদের ক্যাম্পে আরো সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা যুবকেরা ক্যাম্পে একটি সমাবেশ করেছেন। সমাবেশটি দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশের টিম জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...