উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৬/২০২৩ ৬:৪৩ এএম

নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে রাজি হওয়া চার রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। এই চার পরিবারে মোট ২৩ জন সদস্য রয়েছেন।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান প্রত্যাবাসন আলোচনায় পরিবারগুলো নিজ মার্তৃভূমিতে ফিরে যেতে রাজি হয়।

কিন্তু সোমবার (৫ জুন) সকাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি তাদের আর সহায়তা করছে না বলে জানা গেছে।

এ ব্যাপারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেছেন, ‘পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ সদস্যকে সোমবার সকাল থেকে খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করা হয়েছে সে সম্পর্কে ইউএনএইচসিআর কিছু জানায়নি।’

জাতিসংঘের এ সংস্থাটি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আন্তর্জাতিক সংস্থাটির কক্সবাজার অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৬ জুন) এ ব্যাপারে সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হবে।

প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেওয়া চার রোহিঙ্গা পরিবার বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...