ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৮/২০২৪ ১০:৩২ এএম

মিয়ানমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় রোহিঙ্গাদের ওপর ভয়াবহ ড্রোন হামলা করা হয়। এতে শিশুসহ প্রায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৫ আগস্ট) এই হামলা চালানো হয়েছিল। মৃতদেহের স্তূপের মধ্যে ঘুরে ঘুরে মৃত ও আহত স্বজনদের শনাক্ত করার চেষ্টা করছিল জীবিতরা। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবারের ড্রোন হামলার বিষয়ে চারজন প্রত্যক্ষদর্শী, অ্যাক্টিভিস্ট এবং এক কূটনীতিক রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। তাদের মতে, ওইদিন সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করা রোহিঙ্গা পরিবারগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালানো হয়। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার দুই বছর বয়সী শিশুও রয়েছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
এই হামলার জন্য আরাকান আর্মিকে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীদের তিনজন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে আরাকান আর্মি।
এদিকে, এই ঘটনার জন্য মিলিশিয়া এবং মিয়ানমারের সামরিক বাহিনী একে অপরকে দোষারোপ করেছে।

হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা যাচাই করতে পারেনি বা স্বাধীনভাবে দায় নির্ধারণ করতে পারেনি রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে কর্দমাক্ত মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের স্তূপ, তাদের স্যুটকেস এবং ব্যাকপ্যাকগুলোকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। হামলায় বেঁচে ফেরা তিন ব্যক্তি দাবি করেছেন, ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, কমপক্ষে ৭০টি মৃতদেহ তিনি দেখেছেন।
মিয়ানমারের উপকূলীয় মংডু শহরের ঠিক বাইরে ভিডিওগুলোর অবস্থান যাচাই করেছে রয়টার্স। তবে সেগুলো কবে ধারণ করা হয়েছে তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer