আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮/০১/২০২৪ ২:৩২ পিএম

মিয়ানমারের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে শিশুসহ ১৫ নাগরিককে দেশটির সামরিক জান্তা। ওই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে জান্তা সরকার বিরোধীদের সঙ্গে লড়াই করছে। সম্প্রতি এসব অঞ্চলে বেশ কিছু শহর দখলে নিয়েছে বিদ্রোহী শক্তি গুলো।

রোববার সকালে তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলার এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়। নিহত বেশিরভাগই গির্জার থেকে পালানোর জন্য দৌড়াচ্ছিলেন।

বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। বোমাগুলো গির্জার বাইরে এবং কয়েকটি বাড়িতেও আঘাত হানে। আরেকটি বোমা স্থানীয় কমিউনিটির স্কুলের কাছে পড়ে।

সুত্র: বাংলানিউজ

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer