উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০১/২০২৪ ৯:৪৬ এএম

বিদ্রোহীদের কাছে কোণঠাসা হওয়ার পর ভারতে প্রবেশ করছে মিয়ানমারের সেনারা। এ পরিস্থিতিতে কঠোর হচ্ছে ভারত। মিয়ানমার সীমান্তে বেড়া বসনোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শনিবার এমনটি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আসামে পুলিশ কমান্ডোদের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশের সীমান্তের মতো সুরক্ষিত হবে।

মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে মিয়ানমার সেনাবাহিনীর শত শত সদস্য ভারতে পালিয়ে যাচ্ছেন। গত তিন মাসে মিজোরাম রাজ্যে প্রায় ৬০০ মিয়ানমারের সেনা প্রবেশ করেছে।

সীমান্তে বেড়া বসিয়ে ভারত মূলত দুই দেশের মধ্যকার ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিল করছে। এতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের শিগগিরই এক দেশ থেকে অপর দেশে আসতে ভিসা প্রয়োজন হবে।

সত্তরের দশকে এফএমআর চালু হয়েছিল। ভারত-মিয়ানমার সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে পারিবারিক ও জাতিগত সম্পর্কের দিকটি বিবেচনা করে এটি চালু করা হয়।

এর আগে মিজোরাম সরকার প্রতিবেশী দেশগুলোর সেনাদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

অক্টোবরের শেষের দিকে মিয়ানমারের তিনটি জাতিগত সংখ্যালঘু বাহিনী একটি সমন্বিত আক্রমণ শুরু করে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...