প্রকাশিত: ১৬/০৩/২০২০ ৯:৩৫ পিএম

মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া জেলার চারটি গ্রামে হেলিকপ্টার থেকে ‍গুলি চালিয়েছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। এই ঘটনায় ওই গ্রামগুলোর ২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ২৪ জন। রবিবার তারা এই হামলা চালায়।

ফেব্রুয়ারি মাসে আরকান আর্মি মিয়াও গ্রামের একটি পাহাড়ে মিয়ানমারের সামরিক বাহিনী ফাঁড়িতে আক্রমণ করে। এরপর থেকে চিন রাজ্যটি যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। কয়েক দিন পর পরই এই রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। আর রবিবার হামলা চালানো হয়, মিক্সা ওয়া-টু, মিক্সা ওয়া-থ্রি, ওয়েটমা ও পাইং টাইন নামক গ্রামে।

চিন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ ও শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী সালাই ইসাক খেন বলেন, আজ সোমবার ১০ গ্রামের দু’হাজার মানুষ পালিয়েছেন। পালেতওয়া জেলার পাশের শহর সামিতে তারা চলে যান। তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমরা শুনেছি সামি শহরে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম বা ডাক্তার নেই। তাদের সহায়তার প্রয়োজন।

মিক্সা ওয়া গ্রামের প্রশাসক উ মাওন সান থার জানান, সোমবার চারটি গ্রাম থেকে অনেকেই পালিয়ে যান। অনেকেই আবার পালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, হেলিকপ্টার থেকে হামলা চালানোর পর থেকেই ওই গ্রামগুলোতে থেকে অনেকে পালিয়ে যাচ্ছেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer