প্রকাশিত: ০৬/০২/২০১৮ ১০:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৮ এএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

 মিয়ানমার থেকে পালিয়ে নাফনদ পেরিয়ে মায়ের সাথে কক্সবাজারের টেকনাফে প্রবেশ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বাহাছড়া ইউনিয়নের নোয়াখারী গ্রামে ইসলমাল (৭) ওই শিশুটিকে দাফন করা হয়।

সে মিয়ানমারের বুশিডং (বুথেড) গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ।

তিনি জানান, মঙ্গলবার ভোরে দুইটি নৌকায় করে আড়াই শতাধিক রোহিঙ্গা সাগর দিয়ে টেকনাফের বাহারছড়া নোয়াখালী উপকুল দিয়ে অনুপ্রবেশ করে। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছলে একটি শিশুকে ঘিরে রোহিঙ্গা নারী-পুরুষ কাদঁতে দেখা যায়। এসময় শিশুটির পাশে বসেঁ কাদঁছিল মিনারা বেগেম নামে এক রোহিঙ্গা নারী। তিনি নিহতর শিশুর মা।

তিনি বলেন, পরে কাছে জানতে পারি নৌকায় করে নাফনদী ও সাগর পাড়ি দেওয়ার সময় বেশ কয়েকজন রোহিঙ্গা শিশু শীতে কাপঁছিল। পরে সকালে ৮ টার দিকে টেকনাফে এসে পৌঁছলে দিন ইসলমাল নামে এক রোহিঙ্গা শিশু মায়ের কোলে মারা যায়।

নিহত শিশুর মা মিনারা বেগম জানান, মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার সহ করতে না পেয়ে একটি নৌকায় ৫০ জনের মতো লোক নাফনদ পাড়ি দিয়ে সাগর পথে টেকনাফে অনুপ্রবেশ করি। পালিয়ে আসার সময় নৌকায় শীতে কাপঁছিল আমার শিশুটি। নৌকায় খুব বেশি শীতে ছটফট করছিল। এপারে পৌঁছার পর ও মারা যায়।

টেকনাফ থানার ওসি মো. মাইনুদ্দিন খান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer