প্রকাশিত: ৩০/০৮/২০১৭ ৯:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২০ পিএম

সোয়েব সাঈদ,রামু::
মায়ানমার সরকার কর্তৃক আরাকান রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের প্রতি যে বর্বর নির্যাতন চলছে তা বন্ধের আহবান জানিয়েছেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভায় উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের। এক বিবৃতিতে তিনি বলেন, এক মাত্র শান্তি স্থাপনের মাধ্যমে সকল সমস্যা সমাধান সম্ভব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত অন্যায়-অত্যাচারের চিত্র ফুটে উঠেছে তার নিন্দা জানান তিনি।

দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক সংঘ নায়ক, একুশে পদক প্রাপ্ত এ ধর্মীয় গুরু মায়ানমার সরকারকে এ অমানবিক নির্যাতন বন্ধের জন্য দাবি জানান। পাশাপাশি আর্ন্তজাতিক বিশ্বকে এ সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানান। তিনি বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষকে ধর্যের সাথে অবস্থান করে শান্তি রক্ষার জন্য আহবান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer